ভাঙ্গায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে মামলাটি করেন বলে ভাঙ্গা থানার এসআই শামচুল আলম সুমন জানান।
প্রতীকী ছবি
মামলা একই গ্রামের আয়নাল হককে (৪২) আসামি করা হয়েছে।
ওই তরুণীর মা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে মাঠে গোবর কুড়াতে যায় তার মেয়ে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে এলেও বাড়ি না ফেরায় তিনি মাঠে খুঁজতে গিয়ে পাশের গমক্ষেতে আয়নালকে তার মেয়েকে ধর্ষণ করতে দেখেন। তাকে দেখে আয়নাল পালিয়ে যায়।
এসআই শামচুল বলেন, রাতে পরিবার থানায় অভিযোগ দিলে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আয়নালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
