২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে দাখিলের উত্তরপত্রসহ যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে অতিরিক্ত উত্তরপত্রসহ এক ফটোকপি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 06:12 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

বুধবার দাখিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে কামদিয়া এলাকা কাজল (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।

কাজল আয়েজাবাদ গ্রামের ওয়াহেদুল মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, কাজল তার ‘কাজল ডিজিটাল স্টুডিও অ্যান্ড ফটোস্ট্যাট’ দোকানের ভিতরে অতিরিক্ত উত্তরপত্রে লেখার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

“এ সময় তার কাছ থেকে ৩৪টি ফাঁকা আতিরিক্ত উত্তরপত্র উদ্ধার করা হয়।”

তার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

বুধবার দাখিলের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল।