২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ৫৭ ধারায় সাংবাদিক গ্রেপ্তার

ঝালকাঠি সদর উপজেলায় এক সাংবাদিককে ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 12:22 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় একুশে টিভির ঝালকাঠি প্রতিনিধি আজমীর হোসেন তালুকদারকে মঙ্গলবার সন্ধ্যায় শহরের হালিমা বোর্ডিং থেকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠের সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজুর তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন বলে জানালেও পুলিশ বিস্তারিত বলতে পারেনি।