বাগেরহাটে ৩৫ কচ্ছপসহ আটক ১
বাগেরহাটের মংলা থেকে আহরণ নিষিদ্ধ ৩৫টি দেশি জাতের কচ্ছপসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক মিলন অধিকারী (৩৮) ওই গ্রামের প্রয়াত বনমালী অধিকারীর ছেলে।
র্যাব কর্মকর্তা রফিকুল বলেন, গোপন খবরে র্যাবের একটি দল মিলন অধিকারীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫টি কচ্ছপ উদ্ধার ও আহরণ নিষিদ্ধ কচ্ছপ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
“কচ্ছপগুলো বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে কিনে ভারতে পাচারের জন্য বস্তাবন্দি করে বাড়িতে এনে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।”
উদ্ধার কচ্ছপ বনবিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
