নেত্রকোণায় বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
নেত্রকোণায় বিএনপির ২৩ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মদন পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো আঙ্গুর মিয়া, মদন উপজেলা বিএনপির সদস্য লিটন মিয়া, বারহাট্টা উপজেলা ওলামাদলের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক দলের জেষ্ঠ্য সহ-সভাপতি আব্দুল কদ্দুস দেওয়ান, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফারুখ আহমেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন রয়েছেন।
তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
