২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিদুৎপৃষ্ট হয়ে নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কেবল টিভির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 10:11 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মতিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহজাহান (২০) উপজেলার সাতগাঁও গ্রামের মো. সাহেদ মিয়া ছেলে।

ওসি নজরুল বলেন, শাহজাহান মতিগঞ্জ বাজারে কেবল টিভির লাইন মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎলাইনের তারের সঙ্গে কেবল টিভির তারের স্পর্শ লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্বার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে গেছে।