কুষ্টিয়ায় ইয়াবাসহ নারী আটক
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান।
গ্রেপ্তার বাসরী খাতুন (৩৪) ওই এলাকার টোটন চৌধুরীর স্ত্রী।
মিজানুর বলেন, মাদক বিক্রয়ের খবর পেয়ে সোনাইকুণ্ডি গ্রামে টোটনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫২ টি ইয়াবাসহ তার স্ত্রীকে আটক করা হলেও টোটন পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে দৌলতপুর থানার ওসি শাহদ্বারা খান জানান।
