২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের একটি বাড়ি থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 11:51 AM

Updated : 19 Aug 2022, 01:32 PM

বৃহস্পতিবার ভোরে ঘিবা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মনির হোসেন জানান।

মনির বলেন, ঘিবা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে অস্ত্র বেচাকেনার খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বিক্রেতারা পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।