নিজের কবর নিজেই খুঁড়ে গেলেন মুন্সীগঞ্জের জব্বার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আব্দুল জব্বার তালুকদার নামে এক ব্যক্তি মৃত্যুর সাত মাস আগে ঘরের ভেতর নিজের কবর নিজে খুঁড়ে রাখার পর অবশেষে মারা গেছেন।
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ৬৮ বছর বয়সী আব্দুল জব্বারের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
জব্বারের স্বজনদের বরাতে তিনি বলেন, ঘরের ভেতর নিজের কবর নিজে খুঁড়ে রাখা ছাড়াও তার আরেকটি ইচ্ছা হল, জুমার নামাজের পর যেন তার দাফন হয়।
“খবর পেয়ে পুলিশ গিয়েছিল। কারও কোনো বিশেষ প্রতিক্রিয়া বা অভিযোগ না থাকায় পুলিশ এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।”
পরিবার শুক্রবার তার দাফনের প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।
