২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ইউএনওর অফিস সহকারী ঘুষ নিয়ে ধরা

মাগুরা সদর উপজেলা পরিষদের এক অফিস সহকারী এক লাখ টাকা ঘুষ নিয়ে ধরা পড়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 11:18 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

জেলা প্রশাসক আতিকুর রহমান জানান, অফিস সহকারী ফসিয়ার রহমান বুধবার বিকালে এই ঘুষের টাকা ফেরত দেন।

মহম্মদপুর উপজেলা পরিষদের অফিস সহকারী মনিরা খাতুনের কাছ থেকে তিনি এই টাকা নিয়েছিলেন।

মনিরা বলেন, মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ আব্দুর রশিদ মার্কেটের সম্প্রসারিত অংশের একটি দোকান বরাদ্দ নেওয়ার জন্য তিনি ফসিয়ারকে গত বছর সেপ্টেম্বর মাসে এই টাকা দেন।

“ফসিয়ার এক লাখ ৭০ হাজার টাকা দাবি করেন। আমি তাকে এক লাখ টাকা দিই।”

দোকান বরাদ্দ পাওয়ার পর মনিরা জেলা প্রশাসকের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ দেন।

জেলা প্রশাসক ফসিয়ারকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

মনিরা বলেন, “পুরো এক লাখ টাকাই ফেরত পেয়েছি।”

তবে ফসিয়ার ঘুষ নেওয়ার কথা অস্বীকরা করেছেন।

তিনি বলেন, “মনিরা খাতুন ঘর পাওয়ার জন্য জোর করে আমাকে টাকা দিয়েছিলেন। এর সঙ্গে অন্যদের সংশ্লিষ্টতা থাকলেও টাকা যেহেতু আমিই নিয়েছিলাম, সে কারণে নিজে দায় নিয়ে টাকা ফেরত দিয়েছি।”

ফসিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আতিকুর রহমান।