২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে পিকআপ উল্টে নিহত ৩

গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 09:18 AM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বুধবার ভোরে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বালুকজান বোর্ডঘর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০), গাজীপুরের জয়দেবপুর থানার খাইলকৈর এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) ও যশোর জেলার আব্দুর রশিদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হামিদ (৫০)।

আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি দেলোয়ার বলেন, ভোরে ভালুকা থেকে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়।

“এতে পিক আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।