২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্স টুডে হোটেলকে লাখ টাকা জরিমানা

কক্সবাজারে ‘আভিজাত্যের মোড়কে’ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের কারণে কক্স টুডে হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:28 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে জেলা শহরের সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল-মোটেল জোন এলাকার এই হোটেলটিতে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, “বাইরে আভিজাত্য প্রদর্শন করা হলেও এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা গেছে।

“তাছাড়া খাবার মূল্যতালিকা না দেখানো এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে তারা পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে।”

গোপনে খবর পেয়ে এ অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, জরিমানা ছাড়াও তাদের বিভিন্ন খাদ্য উপকরণসহ বেশ কিছু মালপত্র ও সামগ্রী জব্দ করা হয়েছে।