২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 11:45 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল হাই জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে হাজীরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

পরিদর্শক হাই বলেন, হাজীরপুকুর এলাকায় হারিকেন কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।

লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।