২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১১ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 10:22 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শিশুর বাবা লিখিত অভিযোগ দেওয়ার পর খলিলুর রহমান নামে এই গৃহকর্তাকে আটক করে পুলিশ।

আটক খলিল ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে। খলিল এলেঙ্গা পৌর এলাকায় ভাঙ্গারি কেনাবেচা করেন বলে পুলিশ জানিয়েছে।

শিশুর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে তার শিশুমেয়ে স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের বাড়িতে কাজ করছিল।

“শুক্রবার খলিল আমার মেয়েকে অসুস্থ অবস্থায় বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে সে ধর্ষণের ঘটনা জানায়। আমরা মামলা করতে চাইলে খলিল মোবাইল ফোনে হুমকি দেন।”

এ বিষয়ে ওসি মীর মোশারফ হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে এলেঙ্গা পৌরসভা কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আর শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ভর্তি করা হয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।