২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাদক বিক্রেতার ৭ বছরের কারাদণ্ড

চাঁদপুরে ফরিদগঞ্জে মাদক বহনের দায়ে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 08:12 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

রোববার বিকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রকিবুল ইসলাম (২৭) জামালপুরের মেলান্দহ থানার রায়ের বাকাই গ্রামের মো. নুরুল ইসলাম মুন্সীর ছেলে।

একইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মামলার বরাত দিয়ে এপিপি মোক্তার হোসেন অভি জানান, ২০১৫ সালের ১৪ অগাস্ট ১২টায় ফরিদগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে রকিবুলকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে দেহের সঙ্গে প্যাকেটে মোড়ানো থাকা এক হাজার ২৮০টি ইয়াবা পাওয়া যায়।

পরে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।