২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বালুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজাউদ্দিন জানান, উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকার ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে বোরাবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেনের বাড়ি নড়াইল জেলায় বলে পুলিশ জানিয়েছে।

ওসি এজাজাউদ্দিন বলেন, বালুবোঝাই ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ গিয়ে লাশ ও ট্রাকটি উদ্ধার করে বলে জানান তিনি।