২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কারা ফটক থেকে ভুয়া ডিবি পুলিশ আটক

ময়মনসিংহ কারাগারের সামনে থেকে জামিনে মুক্ত এক আসামিকে তুলে নেওয়ার সময় দুই ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:09 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এদের আটক করা হয় বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহরিয়ার মো. মিয়াজি জানান।

এরা হলেন ময়মনসিংহ শহরের সানকিপাড়ার মীর হোসেন হৃদয় (৪২) ও রনি মিয়া (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক আসামি জামিনে মুক্ত পেয়ে বের হলে ফটকের সামনে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তিও হয় এবং টাকা না দিলে অন্য মামলায় আবার কারাগারে ঢুকিয়ে দিবে বলে হুমকী দেয়।

“এসময় কারারক্ষীদের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বলে। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে।”