২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল রুয়েট শিক্ষক সমিতির ভোট

নির্ধারিত সময়ে শেষ হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 02:28 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

বুধবার দুপুর ১টা পর ভোট গ্রহণ শেষ হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বেগ জানান।

এর আগে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর রুমে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল আলম জানান, ভোট গণনা শেষে সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসসহ মোট ১১টি পদের জন্য ১৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলে সভাপতি প্রার্থী পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল।

গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের সভাপতি প্রার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক প্রার্থী পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আকতার হোসেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. শামীমুর রহমান।

পুরনো খবর:

রুয়েট শিক্ষক সমিতির ভোট গ্রহণ শুরু