২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 09:45 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার উপজেলার গোদনাইলের জেএমসি মিল এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান।

নিহত কবির হোসেন (৪০) শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা রয়েছে। এছাড়াও তিনি নিজেও মাদকাসক্ত ছিলেন।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি সাত্তার বলেন, শুক্রবার সন্ধ্যায় কবির বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পর কোথাও তাকে পাওয়া যায়নি।

“পরে মঙ্গলবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে কবিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।”