২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 04:50 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান রোববার রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত এ ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে পাঁচ শতাধিক যান। এতে ভোগান্তির শিকার হয় যাত্রীরা।

গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ক্ষীণ হয়ে এলে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে পাঁচটি ফেরি। এছাড়া শিমুলিয়াতে চারটি ফেরিতে যানবাহন তোলা হলেও কুয়াশার কারণে তা ছেড়ে যেতে পারেনি।”

সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি।