হবিগঞ্জে পুকুরে গৃহবধূর লাশ
হবিগঞ্জ সদরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মোহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুল মুকিদ জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে এসআই মুকিদ বলেন, দুপুরে মোহনপুর এলাকার রউফ মিয়ার বাড়ির পেছনের পুকরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
