২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 02:09 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

সোমবার উপজেরার ভুঙ্গামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে জংশনের এসআই মো. রাকিবুল হক জানান।

ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এসআই রকিবুল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভুঙ্গামারীতে রেললাইন পারাপারের সময় উত্তরবঙ্গগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।