হবিগঞ্জে জমির বিরোধের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের সদর উপজেলায় জমি বিরোধের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ৩০ জন।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, উপজেলার কাশিপুর গ্রামে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়া (২৫) ওই গ্রামের ছুরত আলীর ছেলে।
আহতদের মধ্যে ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইয়াছিনুল বলেন, কাশিপুর গ্রামের একখণ্ড জমি নিয়ে গেদা মিয়ার ছেলে সুলতান মিয়ার সঙ্গে একই গ্রামের বাইট্টা মিয়ার ছেলে সালামত মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে সকালে সুলতান ও সালামতের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন কোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।
