২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আগ্নেয়াস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্রসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে  র‌্যাব।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 10:55 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

র‌্যাব ১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট শোভন খান জানান, শনিবার সকালে কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের রায়জুরা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু তাহের (৫৫) ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

র‌্যাব কর্মকর্তা শোভন বলেন, “তাহের বাহিনী গঠন করে আবু তাহের দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিল সান্দিকোনা বাজারের ব্যবসায়ীরা। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলত না।

“তাহের নেত্রকোণা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র সরবরাহ করে থাকেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ও দুটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।”

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সংখ্যালঘু নির্যাতন, অস্ত্র, চাঁদাবাজি প্রভৃতি অভিযোগে ১৪টি মামলা রয়েছে জানিয়ে কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।