২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টহল ট্রলার ডুবে মেঘনায় নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের টহল ট্রলার ডুবে নিখোঁজ কনস্টেবলের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

রোববার বিকালে সদর উপজেলার কালিপুরা এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিক হোসেন জানান।

নিহত মো. ইব্রাহিম চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

বৃহস্পতিবার সকালে মেঘনায় টহল দেওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হন ইব্রাহিম। শনিবার ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। আর রোববার বিকালে ইব্রাহিমের লাশ ভেসে ওঠে।

এসআই আতিক বলেন, বিকালে মরদেহটি ভেসে উঠলে ডুবুরি দল ও নৌ-পুলিশ তা উদ্ধার করে গজারিয়া থানায় হস্তান্তর করেছে।

মাত্র ১৩ দিন আগে এই নৌ-ফাঁড়িতে ইব্রাহিম যোগ দিয়েছিলেন বলে জানান তিনি।