ফেনীতে বাস খাদে পড়ে সাতজনের প্রাণহানি
ফেনীর দাগনভূঞায় বাস খাদে পড়ে সাত যাত্রী নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
নিহতদের মধ্যে মাহবুবুর রহমান নামে কর বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন বলে দাগনভূঞার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
“এতে ঘটনাস্থলেই বাস ও অটোরিকশার তিন যাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও চারজনের মৃত্যু হয়।”
রাত ৯ টার দিকে বাসটি খাদ থেকে টেনে তোলা হয়েছে জানিয়ে ইউএনও সাইফুল বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের সবার পরিচয়ে এখনও জানা যায়নি।
