২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে র‌্যাবের ওপর হামলার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যাবের ওপর হামলার ঘটনায় এক ইউপি সদস্যসহ ৫০৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 10:29 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ এর ডিএডি মনির হোসেন চৌধুরী রামগতি থানায় মামলাটি করেন।

বৃহস্পতিবার রামগতির চরগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমদকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসীর হামলায় চার র‌্যাব সদস্য আহত হন। এ সময় র‌্যাবের দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

ওসি ইকবাল বলেন, “মামলায় তালিকাভূক্ত সন্ত্রাসী ও রামগতির চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য  শেখ ফরিদ ওরফে ফরিদ কমান্ডারসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।”

পুরনো খবর:

ইউপি সদস্যকে ধরতে গিয়ে হামলায় ৪ র‌্যাব সদস্য আহত