২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যৌনপল্লি থেকে কিশোরী ও তরুণী উদ্ধার

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লি থেকে এক তরুণী ও এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 04:59 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর মেয়ে দুটিকে স্থানীয় একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদের একজনের বাড়ি ফেনী, যার বয়স ১৫ বছর এবং আরেকজনের বাড়ি সাতক্ষীরা, যার বয়স ২০ বছর।

র‌্যাব কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, বাড়িতে গৃহকর্মীর চাকরি দেওয়ার কথা বলে ফেনীর মেয়েটিকে (১৫) সাত দিন আগে বিাড়ি থেকে এনে রথখোলা পতিতা পল্লীতে এক সরদানীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রয় করে কয়েকজন দালাল।

“এছাড়া গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে সাতক্ষীরা থেকে নিয়ে আসে অপর মেয়েটিকে (২০)। তাকেও আরেক সরদানীর কাছে বিক্রি করে দালালেরা।”  

রইছ উদ্দিন বলেন, “মেয়ে দুটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসায় বাধ্য করা হয় বলে তারা র‌্যাবকে জানিয়েছে।”

উদ্ধারের পর রাতেই তাদের ফরিদপুর শহরতলীর বাইতুল আমানের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি এবং দাললদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।