২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার্সের ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫  সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 07:49 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

ফয়জুল করিম জানান, এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি ও এম মিউজ (আইসিটিসহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা ৮ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৮ জানুয়ারি করা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/mf) এবং (www.nu.edu.bd) থেকে জানা যাবে।