২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন আরোহী নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নসিমন আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় নসিমন চালক আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 03:11 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পুঁটিজুরী এলাকার বাসপাতা রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান।

নিহত ইব্রাহিম মিয়া (২০) বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে।

নসিমন চালক আহত নূর আলীকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জসিম বলেন, ইব্রাহিম বাহুবল থেকে নসিমনে করে দিগাম্বর বাজারে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।