২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের নর্দমায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

গাজীপুর সিটি করাপোরেশনে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 10:30 AM

Updated : 08 Apr 2022, 05:40 PM

জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বাসন সড়ক এলাকার একটি পয়োনিষ্কাশন নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই আনোয়ার বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের পাশের পয়োনিষ্কাশন নালা থেকে লাশ উদ্ধার করে।

“তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের পরনে কালো জ্যাকেট ও টিয়া রঙের গেঞ্জি রয়েছে বলে তিনি জানান।

পুলিশের উপস্থিতিতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।