২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ৩০ বাড়ি ভস্মীভূত

যশোরের শার্শা উপজেলায় একটি সরকারি আবাসন প্রকল্পে অন্তত ৩০টি বাড়িঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 09:27 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

বুধবার উলাশি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে ‘উলাশী-গিলাপোল’ আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে বলে ইউএনও পুলক কুমার মন্ডল জানান। 

বেনাপোল ফায়ার সার্ভিস দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলের জানান তিনি।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রান্না ঘরের আগুন থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকা হবে।

উলাশি ইউপি চেয়ারম্যান আইনাল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউএনও পুলক কুমার মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া।

“পরে তারা স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারের হাতে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, কম্বল, পনের কেজি করে চাল, আলু ও ডাল দেওয়া হয়।”