সিলেটে ৭ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে সাত কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
বুধবার বিকালে ‘ফ্লাই দুবাইয়ের’ একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয় বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজিদুল হক জানান।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইটটি ওসমানীতে নামে। যাত্রীরা নেমে যাওয়ার পর ওই ফ্লাইটে অভিযানে অভিযান চালিয়ে সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এ ঘটনায় বাংলাদেশ বিমানের মেকনিক্যাল সহকারী কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় তিন কোটি টাকা বলে জানান সাজিদুল।
