২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

ফেনীতে কভার্ডভ্যানের চাপায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 08:23 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে বলে জেলা ট্রাফিক পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান।

নিহত প্রভাত চন্দ্র সিংহ (৬৪) কনস্টেবল হিসেবে ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

ওসি গোলাম ফারুক বলেন, চট্টগ্রামমুখী কভার্ডভ্যান দেওয়ানগঞ্জ এলাকায় কর্তব্যরতা প্রভাত চন্দ্র সিংহকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক গেলেও তার সহকারীসহ কভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।