সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আজিজুল সরদার ওই গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে।
ওই শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করলে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ওই শিশুর মা বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে গাজীর মাঠে তার মেয়ে সরিষার ফুল তুলতে যায়। এসময় আজিজুল তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে মাঠে কর্মরতরা এসে তাকে উদ্ধার করে।
