২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেন-কভার্ডভ্যানের সংঘর্ষ তদন্তে কমিটি

গাজীপুরের সালানা মোল্লাপাড়া রেলক্রসিংয়ে ট্রেন ও কভার্ডভ্যান সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 05:17 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, ঘটনা তদন্তে মঙ্গলবার রাতেই চার সদস্যের এ কমিটি গঠিন করা হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন রেলওয়ের সহকারী যান্ত্রিক প্রকৌশলী (অপারেশন) মো. মিজানুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও সহকারী সার্জন মো. শাকিল আহমদ।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সালনা রেলক্রসিংয়ে কভার্ডভ্যানের সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে এবং ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এসময় দুইজন নিহত হয়।