২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

ফরিদপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 03:41 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর ব্রিজের নিচের কুমার নদ থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন জানান।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

ওসি মো. নাজিমউদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের গলায় গামছা বাঁধা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।