২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২০ ঘর

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 12:57 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার শাহজাহান মিয়ার শ্রমিক কলোনির একটি ঘরে গ্যাসের চুলা থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে ২০টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।