কেরানীগঞ্জে মস্তকবিহীন লাশ
ঢাকার কেরানীগঞ্জে এক ব্যক্তির হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এষআই মো. সাদেকুর রহমান জানান, মঙ্গলবার উপজেলার বেউতা সড়কের পাশে ওই লাশ পাওয়া যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে হাত-পা ও মাথাবিহীন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাতে একটি মামলা করা হয়েছে বলে এসআই মেহেদী।
