২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কাগজের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে পরিত্যক্ত র‌্যাপিং পেপারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 05:45 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

মঙ্গলবার সিটি কর্পোরেশনের হারিকেন ফ্যাক্টরি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।   

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বেলা সোয়া ১টার দিকে হঠাৎ গুদামটিতে আগুন ধরে যায়।

“মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। সেখানে ওয়েস্টেজ র‌্যাপিং পেপার (পলিথিন জাতীয় কাগজ) রাখা ছিল।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিট বিকাল পৌনে ৫টা পর্যন্ত চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।”

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।