২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে পিটিয়ে আহত

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার প্রবাসী মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 07:30 PM

Updated : 08 Apr 2022, 05:39 PM

উপজেলার সখিপুরের ছৈয়াল কান্দি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে সখিপুর থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান।

এরা হলে ওই গ্রামের বাবুল দেওয়ানের সৌদি আরব প্রবাসী মেয়ে সুমি আকতার (২০) ও তার স্ত্রী জোৎসনা বেগম। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুমীর চাচি হালিমা বেগম বলেন, গ্রামের বুলবুল সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বাবুল দেওয়ানের। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ দরবারও হয়েছে।

“সুমি ৩/৪ দিন আগে বাড়ি আসে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মা-মেয়ে নিজেদের ঘরে বসে কথা বলছিল। এমন সময় বুলবুল সরদার ও তারই স্ত্রী মনি বেগমসহ ৪/৫ জন লাঠিসোটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে বাবুলকে খোঁজাখুজি করে।”

তাকে না পেয়ে সুমিকে মারধর এবং তার যৌনাঙ্গে লাঠি দিয়ে জখম করে। এ সময় সুমির মা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে বলে অভিযোগ করেন তিনি।

ওসি মঞ্জুরুল বলেন, ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।