২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক কিশোরকে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 03:43 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

টঙ্গী থানার ওসি মো.ফিরোজ তালুকদার জানান, হাজী আসাদ বেপারী রোড এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাজমুল হক (১৬) টঙ্গীর চেরেগালী এলাকায় আসলাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী মো.হারুন মিয়ার দোকানে কাজ করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুলের মামা মো.ইব্রাহিম মিয়া বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল নাজমুল। পথে ৭-৮ জন ছিনতাইকারী তার পথরোধ করে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একটি মোবাইল ফোন ও সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।”

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানান ইব্রাহিম।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে ওসি ফিরোজ জানান।