২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদি দোকান থেকে বিনামূল্যে বিতরণের বই জব্দ

বই উৎসবের আগের রাতে ময়মনসিংহ শহরতলীর কালিকাপুর এলাকার একটি মুদি দোকান থেকে বিনামূল্যে বিতরণের বিপুল পরিমান বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 03:40 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, রোববার রাতে সদর উপজেলার কালিকাপুর গ্রামে একটি মুদি দোকান থেকে বইগুলো উদ্ধার করা হয়।

এ সময় দোকান মালিক ইসরাফিলকে আটক করা হয়েছে।

ওসি আশিকুর বলেন, ওই মুদির দোকানে বিনামূল্যে বিতরণের বই মজুদ রয়েছে- এমন গোপন খবরে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালানো হয়।

অভিযানে মাধ্যমিক পর্যায়ের প্রায় তিন হাজার বই জব্দ ও দোকানি ইসরাফিলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।