২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারে একটি সুতা তৈরির কারখানায় আগুনে বিপুল মালামাল পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 04:48 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়ায় ‘আটি সুইং থ্রেড’ নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, দুপুরে একতালা কারখানার ভিতরে গুদামে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করলেও তদন্ত ছাড়া প্রকৃত কারণ নির্ধারণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

কারখানার চেয়ারম্যান আরমান মিয়া উজ্জ্বলের দাবি, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।