জেএসসি: তিন বছরে যশোরে পাসের হার সর্বনিম্ন
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যশোরে গত তিন বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
শনিবার প্রকাশি ফলে এ বছর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৪২। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৩৫।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র কুণ্ডু শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ বছর দুই লাখ ৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ২৬৫ ও ছাত্রী এক লাখ ৮ হাজার ২৫০। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬১২ জন পরীক্ষার্থী।
২০১৫ ও ২০১৬ সালে কেউ পাশ করেনি এমন স্কুল ছিল না; কিন্তু এ বছর এ সংখ্যা ৯টি।
গণিত বিষয়ে পরীক্ষার্থীদের অবনতি সবচেয়ে বেশি বলে শিক্ষা বোর্ডের এ কর্মকর্তা মন্তব্য করেন।
