গাজীপুরে সুতার কলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২
গাজীপুরে একটি সুতার কারখানায় জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন।
জেলার কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল বলেন, জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।
“আগুনে জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। আর জেনারেটরটি ক্ষতিগ্রস্ত হয়।”
দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
কারখানার চিকিৎসক মো. সিরাজুল ইসলাম বলেন, সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে।
