২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘায় মেয়র বিএনপির রাজ্জাক

রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 12:00 AM

Updated : 19 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আতিয়ার রহমান।

ধানের শীষ প্রতীকে আবদুর রাজ্জাক পেয়েছেন ১২ হাজার ২২৮ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আক্কাস আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৭০২ ভোট।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, নবনির্বাচিত মেয়র আবদুর রাজ্জাক জেলা বিএনপির সদস্য। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাঘা পৌরসভার মেয়র ছিলেন। প্রায় একযুগ আগে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন।

“এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হওয়ায় ধানের শীষের জয় হয়েছে।”

সীমানা সংক্রান্ত জটিলতায় একযুগ পর এ পৌরসভার নির্বাচন হলো।