আলফাডাঙ্গার প্রথম মেয়র সাইফুর রহমান
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. সাইফুর রহমান সাইফার।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
সাইফুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. মকিবুল হাসান পটু পান দুই হাজার ৬১০ ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।
