২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রতিমা ভাংচুর

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি মন্দিরের মনসা প্রতিমা ভাংচুরের পর রাস্তার পাশের খাদে ফেলে দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

উপজেলার খাসগড় গ্রামের মনসা মন্দিরে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে রানীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান।

খাসগড় মন্দির কমিটির সভাপতি হারান চন্দ্র মণ্ডল বলেন, প্রায় ১৫-১৬ বছর থেকে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে থাকা মনসা দেবীর পূজা করে আসছিলেন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মনসা প্রতিমাটি ভেঙে ফেলে।

সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি খাদের মধ্যে মনসা প্রতিমাটি ভাঙা অবস্থায় পড়ে দেখে থানায় খবর দেয়। প্রতিমার মাখা ও হাত ভাঙা ছিল বলে জানান তিনি।     

হারান বলেন, এ ঘটনায় তিনি বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মামলা তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি সিদ্দিকুর জানান।