২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীর মাটিচাপা লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনের ভেতর থেকে এক নারীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 05:42 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরনে নীল রঙের প্রিন্টের সালোয়ার কামিজ রয়েছে।

ওসি রফিকুল বলেন, বনের ভেতরে মাটির নিচ থেকে পা বের হয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে ওই নারীর মরদহে উদ্ধার করে।

“তাকে ৩/৪ দিন আগে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।